১২ ডিসেম্বর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
ফেনী সদর উপজেলা নিজ দরজার সামনে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনী সদর উপজেলা নিজ দরজার সামনে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ফেনী সদর উপজেলায় বাড়ির দরজার সামনে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাজিলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল হক মানিক ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন রঙমিস্ত্রি ছিলেন। তিনি ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওমর হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন। কে বা কারা এ হত্যাকাণ্ড চালিয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ওমর হায়দার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফাজিলপুর বাজারের পাশে বরিউলের বাড়ির দরজায় এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

এ ঘটনায় সকাল ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান ওমর হায়দার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019