২০ জানুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ সিলেটের ১৯ টি আসনের জামায়াতের প্রার্থীদের হিসাব নিকাশ চুড়ান্ত বাবুগঞ্জে নির্বাচন ঘিরে বাড়তি নিরাপত্তা ৫৪ ভোটকেন্দ্রের মধ্যে ৩৫টিই ঝুঁকিপূর্ণ চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে বাদাম বিক্রেতা ট্রেনে কাটলো দু’পা বাবুগঞ্জে সাংবাদিকদের সঙ্গে হাতপাখার প্রার্থী উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের মতবিনিময় নতুন পুলে বদলে গেল জীবনের চাকা মোরেলগঞ্জের চিংড়াখালীতে দুর্ভোগের অবসান, স্বস্তিতে ৪ ইউনিয়নের ১০ গ্রামের মানুষ বাবুগঞ্জ উপজেলা বিএনপিতে ঐক্যের বার্তা দীর্ঘদিনের দূরত্ব ঘুচে একই মঞ্চে শীর্ষ নেতারা পর্যটন ব্যবস্থাপনায় নতুন যুগ ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট যাদুঘরে চালু হলো ই-টিকিটিং সেবা আপু’ বলায় ক্ষেপে গেলেন ইউএনও হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল
আবরার হত্যার ঘটনায় আরও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ

আবরার হত্যার ঘটনায় আরও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ

অনলাইন ডেক্স বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাজেদুল ইসলাম নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে সিলেটের শাহ কিরন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম। এ নিয়ে আবরার হত্যার ঘটনায় মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হলো।

মাজেদুল বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি। সে বুয়েটের এমএমই বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনারের (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবরারকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে বৃহস্পতিবার বুয়েট ছাত্রলীগের নেতা অমিত সাহা, আবরারের রুম থেকে তার সহপাঠী মিজানুর রহমান মিজান ও সাভার থেকে হোসেন মোহাম্মদ তোহাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019