সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন

ক্যাসিনোর পর এবার ইয়াবার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ইনামুল হক ওরফে আরমানকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি (বর্তমানে বহিষ্কৃত) এনামুল হক ওরফে আরমানকে (৪৫) ইয়াবার মামলায় গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আরমানকে কড়া পুলিশ প্রহরায় কুমিল্লার আমলি আদালত- ৫ এর বিচারক ও কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে হাজির করা হয়। পরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ১৪০ পিস ইয়াবা রাখার দায়ে দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানোর (শোন এরেস্ট) নির্দেশ দেন বিচারক। মামলার পরবর্তী শুনানি আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই মনির হোসেন।

এর আগে গত শনিবার গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি (বর্তমানে বহিষ্কৃত) ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। তারা জেলার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী গ্রাম কুঞ্জুশ্রীপুর গ্রামের জামায়াত নেতা ও ফেনীর পৌর মেয়র আলাউদ্দিনের ভগ্নিপতি মনিরুল ইসলাম চৌধুরী প্রকাশ ছক্কা মিয়ার বাড়ি আত্মগোপন করেছিলেন।

গ্রেফতারের সময় আরমানকে মদ্যপ অবস্থায় পাওয়া যায়। তার পকেট থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ সময় মাদক সেবনের দায়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত আরমানকে ছয় মাসের কারাদণ্ড দেন। রোববার রাতে আরমানকে ফেনী থেকে কুমিল্লা কারাগারের একটি সেলে রাখা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আরমানকে ঢাকায় নেয়া হয়।

এদিকে বৃহস্পতিবার ইয়াবার মামলায় গ্রেফতার দেখাতে তাকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। ইয়াবা রাখার দায়ে র‌্যাব-৭ এর এসআই নিজাম উদ্দিন বাদী হয়ে আরমানের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় ওই মামলাটি দায়ের করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই মনির হোসেন জানান, আরমানের কাছ থেকে ১৪০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় তাকে গত সোমবার গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছিল। কুমিল্লার ৫নং আমলি আদালতের বিজ্ঞ বিচারক আজ আবেদন মঞ্জুর করেছেন। বিচারক মামলার পরবর্তী শুনানি আগামী ৬ নভেম্বর ধার্য করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্যাসিনোর পর এবার ইয়াবার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ইনামুল হক ওরফে আরমানকে

আপডেট সময় : ১০:০৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯