সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বরিশাল হিজলায় হাত-পা বেঁধে মলমূত্র খাওয়ানোর সেই যুবলীগ নেতাসহ আটক ৪ দিনের রিমান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ৩০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি বরিশালের হিজলা উপজেলার তেল ব্যবসায়ী আজম বেপারীকে হাত-পা বেঁধে নির্যাতন করার পর প্রকাশ্যে মল-মূত্র খাওয়ানোর অভিযোগে দায়ের করা মামলায় যুবলীগের তিন নেতা-কর্মীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বরিশালের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাব্বির মোঃ খালিদ এ রিমান্ড মঞ্জুর করে। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা শেওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ তারিক হাসান রাসেল আসামীদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামীরা হলেন, হিজলা উপজেলার টুমচর এলাকার আব্দুল খালেক সিকদারের ছেলে মাহাবুব সিকদার, শরিফ উদ্দিন মাতুব্বরের ছেলে আব্দুর রশিদ মাতুব্বর ও একই উপজেলার পূর্বকান্দি এলাকার মৃত আব্দুল গফুর সরদারের ছেলে কবির হোসেন সরদার।

এজাহার সূত্রে জানা যায়, হিজলার হরিনাথপুর এলাকার মহিউদ্দিন বেপারীর ছেলে তৈল ব্যবসায়ী আজম বেপারী (২৫) এর সাথে আসামী যুবলীগের নেতাকর্মীদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটের সময় হিজলার হরিনাথপুর এলাকায় আসামীরা আজম বেপারীকে মারধর করেন। পরে তার হাত-পা বেঁধে মানুষের মল-মূত্র খাওয়ায় এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারন করে যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল করে দেয়। এ ঘটনায় গত ৮ অক্টোবর হিজলা থানায় আজম বেপারীর পিতা মহিউদ্দিন বেপারী ১০ জনকে নামধারী ও ৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল হিজলায় হাত-পা বেঁধে মলমূত্র খাওয়ানোর সেই যুবলীগ নেতাসহ আটক ৪ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৫:৩২:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯