সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

ফেসবুকে শিক্ষামন্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯ ৭৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের ছাত্র আ’বরা’র ফাহাদ হ’ত্যা’কাণ্ড নিয়ে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি।আজকের ক্রাইম নিউজ পাঠকদের জন্য ফেসবুক স্ট্যাটাসটি হুবুহ তুলে ধরা হলো-
আমার সন্তানের হাতের যে জায়গাটা তোমাদের আঘাতে আঘাতে নীল হয়ে আছে। তোমরা জানো বাবারা? ঠিক ওখানটাতেই ওকে ধরে আমি স্কুলে নিয়ে যেতাম।ওই যে তোমাদের কিল ঘুষিতে ও অমন করে চোখ বন্ধ করে আছে। বাবা তোমরা কি জানো? ও ঘুমুলেই আমি চোখে চুমু খেতাম, চাইতাম আরেকটু ঘুমিয়ে থাকুক।

কিন্তু… কিন্তু তোমারা তো ওকে চিরতরে ঘুম পারিয়ে দিলে। যখন আমার উদরে ঢিবঢিব করে উঠেছিল একটা প্রাণ- দশমাস সে কী দূর্বিষহ যন্ত্রণা, তার পর কত নির্ঘুম রাত, তবুও যখন ওর মুখটা দেখলাম সব কষ্ট কোথায় যেন উড়ে গেলো!
আমার মনে ঘুরে বেড়াতো ঝলমলে সব স্বপ্ন, একদিন আমার ছেলেটা বিশ্বজয় করবে। তোমরা বুঝি জানতে আমার স্বপ্ন …? তাইতো মৃত্যু পরওয়ানা দিয়ে সারা দেশ জুড়ে জানিয়ে দিলে আমার সন্তানের নামটা..?আচ্ছা বাবারা মৃত্যুর সময় ওর কেমন লেগেছিল? আমার বাবা কি পানি খেতে চেয়েছিল? তোমারা কী কেউ ওর বুকের উপরে উঠেছিলে?

ওর মাথায় বাড়ি দিয়েছিলে রড দিয়ে? আহা!! বাবা আমি যদি একবার জানতাম.. বলতাম আমায় টুকরো টুকরো করে ফেলো কিন্তু আমার মানিককে আর মেরো না। ছোট্ট ছেলেটা আমার অন্ধকার বড্ড ভয় পেত, যদি এতটুকু করুনা হত তোমাদের, যদি তোমরা মানুষ হতে… বলতাম মেরো না.. আর মেরো না।

ওই গালে আমার অনেক চুমু, ঐ মুখে আমি কত নিজ হাতে খাইয়ে দিয়েছি, ঐ পিঠে সাবান দিয়ে গোসল করিয়েছি আমি, কত জড়িয়ে ধরেছি বুকে, মরে যাচ্ছে আমার ছেলেটা। বাবারা দোহাই লাগে- আর মেরো না.. মেরো না…

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে শিক্ষামন্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

আপডেট সময় : ১২:০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯