সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ভোলায় ডাচ্-বাংলার এজেন্টকে গলা কেটে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ভোলার মনপুরা উপজেলায় নিজ বাড়ির সামনে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্টকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. আলাউদ্দিন মোল্লা।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে নিজ বাড়ির সামনের উঠানে এ ঘটনা ঘটে।

নিহত মো. আলাউদ্দিন মোল্লা একই এলাকার মো. মজিবুল হক মোল্লার ছেলে। তিনি ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট ও ব্যবসায়ী।

এদিকে এ ঘটনায় ওই এজেন্টের দোকান থেকে তার কর্মচারী দিবাকরকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

প্রতিবেশী আমিনুল ইসলাম শামীম জানান, সোমবার রাতে আলাউদ্দিন গলায় হাত দিয়ে আমার বাড়িতে দৌড়ে আসেন। প্রথমে আমি ভয় পেয়ে যাই। তারপর সারা শরীর রক্তমাখা ছিল।

একপর্যায়ে আমি চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। পরে মোটরসাইকেলে তাকে মনপুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

মনপুরা সদর হাসপাতালের ডা. মশিউর রহমান জানান, গলাকাটা রোগীটি হাসপাতালে আসার আগেই মারা গেছে।

মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যবসায়ীর কর্মচারী দিবাকর চন্দ্রকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে থানায় মামলা প্রক্রিয়াধীন ও মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় ডাচ্-বাংলার এজেন্টকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ০২:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯