সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ

রিফাত হত্যাকাণ্ড চার্জশিটভুক্ত চার আসামি কোটে আত্মসমর্পণ করছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত আরও চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (৬ অক্টোবর) সকালে তারা আত্মসমর্পণ করেছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন জেলা দায়রা জজ এবং নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

আত্মসমর্পণ করা ওই চার আসামি হলেন- অপ্রাপ্তবয়স্ক আসামি রিফাত হাওলাদার, প্রিন্স মোল্লা ও আবু আব্দুল্লাহ রায়হান এবং প্রাপ্তবয়স্ক আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত।

রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া পলাতক ছিলেন আরও আট আসামি। যাদের মধ্যে রোববার ওই চার আসামি আত্মসমর্পণ করেছেন।

বর্তমানে পলাতক রয়েছে আরও চার আসামি। তারা হলেন- মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্ত মুছা, হাসান এবং কিশোর অভিযুক্ত সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, নাইম। আর এ মামলার এজাহারে প্রধান অভিযুক্ত প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রিফাত হত্যাকাণ্ড চার্জশিটভুক্ত চার আসামি কোটে আত্মসমর্পণ করছেন

আপডেট সময় : ১০:১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯