সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

আরমানের দ্বিতীয় স্ত্রী কে খুঁজে বেড়াচ্ছে র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ২৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানের দ্বিতীয় স্ত্রী বীথি বেগমকে খুঁজছে র‌্যাব। তার মিরপুরের বাসায় টানা ৫ ঘণ্টা তল্লাশি চালানোর পর এ কথা জানিয়েছে র‌্যাব-৪ এর ডিআইজি মো. মোজাম্মেল হক।

তিনি বলেন, আরমানের বাসা থেকে কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানা দলিল ও বেশ কয়েকটি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। তার মধ্যে দশটি দলিল আরমানের দ্বিতীয় স্ত্রী বীথি বেগমের নামে এবং দুইটি দলিল আরমানের নামে। তার স্ত্রীকে খোঁজা হচ্ছে। তাকে পেলে সকল বিষয়ে জানা যাবে।

এ কর্মকর্তা বলেন, মিরপুরের সি ব্লকের এই বাড়িতে আরমানের দ্বিতীয় স্ত্রী ও চার সন্তান মিলে থাকতেন। এ বাড়িতে তারা ভাড়া থাকতেন। আরমান মাঝে মাঝে এখানে যাতায়াত করতেন। তার প্রথম স্ত্রীও এই বাড়িতে মাঝেমাঝে আসতেন।

তিনি বলেন, আমরা মনে করি র‌্যাবের অভিযানের বিষয়টি আগে থেকেই তারা জানতে পারে। ভোর সাড়ে চারটার দিকে আরমানের স্ত্রী ও তার সন্তানরা বাড়ি থেকে বের হয়ে গেছে। হয়তো এ সময় নগদ টাকা ও অন্যান্য কিছু সঙ্গে নিয়ে গেছে। যার ফলে এ বাড়ি থেকে তেমন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। তল্লাশি শেষে দ্বিতীয় তলার ফ্ল্যাটের তিনটি রুম সিলগালা করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অভিযানের শুরু থেকে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল হক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আরমানের দ্বিতীয় স্ত্রী কে খুঁজে বেড়াচ্ছে র‌্যাব

আপডেট সময় : ০১:৫০:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯