সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে এএসপি পরিচয় দেয়া প্রতারককে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯ ২৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শুক্রবার শেবাচিমের ইনচার্জ এসআই নাজমুল এএসপি পরিচয়দানকারী মনিরের আচরন সন্দেহজনক হওয়ায় নজরদারীতে রাখে। পরে ভূয়া প্রমানিত হওয়ায় তাকে আটক করে কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়।

এসআই নাজমুল জানান, শুক্রবার বিকেলে মনির শেবাচিম হাসপাতালে তার এক আত্মীয়কে ভর্তি করান। এ সময় দায়িত্ব পালনকরাকালীন সময়ে ইনচার্জ গার্ডে কনস্টেবল তৌহিদুলের ইসলামের কাছে দেখা হলে মনির নিজেকে কিশোরগঞ্জের এএসপি পরিচয় দেয় এবং তার আত্মীয়ের চিকিৎসা সেবায় সহযোগীতা করার আদেশ করে। কনস্টবল তৌহিদ সন্মানের কথা ভেবে মনিরের রোগীর কাছে গিয়ে সার্বক্ষনিক খোঁজ খবর নেয়। এই ভেবে তৌহিদ তাকে বুঝতে না দিয়ে এসআই নাজমুলকে অবহিত করে। এসআই নাজমুলও তার রোগীর খোঁজ খবর নেয়া শুরু করে। কথায় কথায় মনির বাকেরগঞ্জে বদলীর কথা বললে তাদের বিষয়টি সন্দেহ হয়। যে একজন এএসপি কিভাবে বাকেরগঞ্জে আসতে পারে। সন্দেহ তীব্র হলে বিষয়টি মনিরকে বুঝতে না দিয়ে তাকে নজরদারি শুরু করে। একপর্যায়ে মনির কনস্টেবল তৌহিদকে নাস্তা খাওয়ার কথা বলে মেডিকেল ক্যান্টিনে না খেয়ে বাইরে রেস্টুরেন্টে নিয়ে যায়। এদিকে কিশোরগঞ্জে বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে মনির নামে কোন এএসপি না থাকায় তাদের সন্দেহ সত্যি হয়। পরে সেই রেস্টুরেন্টে গিয়ে এসআই নাজমুল ও সিটিএসবি এসআই সগির হোসেন কিশোরগঞ্জের এসপি’র সরকারি নম্বর চাইলে মনির দিতে ব্যর্থ হয়।

বিষয়টি উপ-পুলিশ কমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঞা জানানো হলে তিনি তাৎক্ষনিক মনিরকে কোতোয়ালী থানায় নিয়ে যাবার নির্দেশ দেন। পরে থানা পুলিশের জিজ্ঞাসাবাদে মনির মাছ ব্যবসায়ী বলে স্বীকার করে।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার মামলা দায়ের করা হবে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে এএসপি পরিচয় দেয়া প্রতারককে আটক

আপডেট সময় : ০৪:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯