সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হা ডু ডু খেলা বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় মটরসাইকেল চালক কলেজ প্রভাষকের মৃত্যু ভান্ডারিয়ায় ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করে ভোটার হওয়ার চেষ্টা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর ঘোড়াঘাটে এক দিনের ৩৬ তম প্রবীণ দিবস পালিত ঘোড়াঘাটে ফুটবল মাঠ পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ও যুব ক্রীড়া মন্ত্রী

বরিশাল বনফুলকে অস্বাস্থ্যকর খাবার রাখার দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ২৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মিশ্রনের অপরাধে মিষ্টান্য ব্যবসা প্রতিষ্ঠান বনফুল এন্ড কোং এর বরিশাল শাখাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করা হয়।

এর আগে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রনে বরিশাল নগরীর নতুন বাজার ও বটতলা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন।

মোবাইল কোর্টের তথ্য নিশ্চিত করে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, ‘নগরীর বটতলা চৌমাথা এলাকার ‘বনফুল’ মিষ্টির দোকানে মেয়াদ উত্তীর্ণ মিষ্টি, মেয়াদ বিহিন পন্য ও অস্বাস্থ্যকর পরিবেশের কারনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এতে প্রসিকিউশন অফিসার ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ এনামুল হক সাইফুল।

তিনি আরো জানান, ‘পেঁয়াজের বাজার মূল্য নিয়ন্ত্রনে রাখতে নগরীর নতুন বাজার ও বটতলা বাজার মনিটরিং করেন তারা। দুটি খুচরা বাজারে পেঁয়াজ এর মূল্য যাচাই বাছাই করা হয়েছে। কিন্তু কোথাও ত্রুটি পাওয়া যায়নি।

অভিযান কালে বরিশাল জেলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ ও র‌্যাব-৮ এর ক্যাপ্টেন খালেদ, বিসিসি’র নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক ও থানা এবং র‌্যাবের দুটি টিম সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বনফুলকে অস্বাস্থ্যকর খাবার রাখার দায়ে অর্ধ লক্ষ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯