সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে ৩২ ঘণ্টা পর স্থগিত করে নিয়েছ ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯ ২২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহষ্পতিববার (০৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭ টায় বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

তিনি ও আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহনকারীরা জানান, আমরন অনশনে শ্রমিকদের অনড় অবস্থান দেখে জেলা বাসদের আহবায়ক ইমরান হাবিব রুমন, গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, আনোয়ার জাহিদ, সনাকের সভাপতি অধ্যাপক শাহ-সাজেদা, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তীসহ একটি প্রতিনিধি দল বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে আজ বৈঠকে বসেন।

পরে সেখানে উচ্ছেদ অভিযান বন্ধের পাশাপাশি নির্ধারিত রুট দিয়ে ব্যাটারিচালিত রিক্সা চলাচলের সিদ্ধান্ত হয় এবং জব্দকৃত ব্যাটারিগুলো আদালতের মাধ্যমে ছাড়িয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।

সন্ধ্যায় তারা অনশনস্থল নগরের অশ্বিনী কুমার হলে এসে এ বিষয়গুলো জানালে কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হয়। এসময় প্রতিনিধিদল আন্দোলনকারীদের জুস খাইয়ে অনশন ভাঙ্গান।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোঃ খায়রুল আলম বলেন, আদালতের দেয়া সিদ্ধান্তে হলুদ ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সা অবৈধ। এরমধ্যে ব্যাটারি চালিত রিক্সার কোন অনুমোদন না থাকায় তা আমরা গোটা নগর থেকে উচ্ছেদ করার লক্ষ্যে অভিযান চালিয়েছি। তবে যেহেতু হলুদ অটোরিক্সার লাইসেন্স সিটি করপোরেশন দিয়েছিলো এবং এরসাথে বহু লোকে জড়িত রয়েছে, তাই সেগুলো একাবারে উচ্ছেদ না করে যানজট নিরসরনের লক্ষে নগরের গুরুত্বপূর্ণ সড়কে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

প্রতিনিধি দল পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের সাথে দেখা করে ব্যাটারি চালিত রিক্সার সাথেও অনেকে জড়িত থাকার বিষয়টি জানিয়েছেন। তাই তিনি এগুলোও একবারে গোটা মেট্রোপলিটন এলাকায় চলাচল বন্ধ না করার জন্য বলেছেন।

সেই সূত্র ধরে ব্যাটারি চালিত রিক্সাগুলোকে নির্ধারিত সড়কে এমনভাবে চালাতে বলা হয়েছে যাতে জানজট সৃষ্টি না হয়। সেই হিসেবে রিক্সাগুলো চালানোর নির্ধারিত সড়ক থাকছে। আর যেহেতু আমাদের সড়কে নিয়মিতো অভিযান চলছে, সেই হিসেবে নিয়ম অমান্য করলে তাদেরই লোকসান হবে। আর অভিযানে রিক্সার জব্দ ব্যাটারিগুলো আদালতে জমা দেয়া হয়েছে। শ্রমিকদের সেখান থেকে নিয়মানুযায়ী ব্যাটারিগুলো ছাড়িয়ে নেয়ার জন্য বলা হয়েছে।

তবে পর্যায়ক্রমে বরিশাল মেট্রোপলিটন এলাকায় অবৈধ যানবাহন চালাতে দেয়া হবে না বলে জানিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত এসব রিক্সার শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের দিকে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতিতে ৩২ ঘণ্টা পর স্থগিত করে নিয়েছ ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা

আপডেট সময় : ০৫:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯