১৯ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন, ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে অধ্যক্ষের ঘুষিতে ২ টি দাঁত ভেঙে গেল কম্পিউটার অপারেটরের চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন বরিশালে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের মাথা উঁচু করে দ্রুত ফিরব/ আনন্দবাজারকে শেখ হাসিনা স্বরূপকাঠীতে নিখোঁজের একদিন পর ওঝার মরদেহ উদ্ধার, মেলেনি স্বর্ণালংকার ও টাকা চুয়াডাঙ্গায় আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্র’র মৃত্যু বরিশালের চিহ্নিত ভূমিধস্য ডা: আমিনুল ইসলাম বরিশাল বিজ্ঞ আদালতে তথ্য গোপন করে অন্যের জমি মব সৃষ্টি করে দখল করার পায়তারা চালাচ্ছে
এবার মিমির নতুন বাজিমাত!

এবার মিমির নতুন বাজিমাত!

অবশেষে প্রকাশিত হলো কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তীর গাওয়া প্রথম গান ‘আনজানা’।

হিন্দি ও ইংরেজি সংমিশ্রণে এ গানটি গেয়েছেন মিমি। শুধু গান গাওয়াই নয়, বাবা যাদবের কোরিওগ্রাফিতে মিউজিক ভিডিওতে মডেলিংয়ে বাজিমাত করেছেন টালিগঞ্জের এ নায়িকা।

মিমি কিছুদিন আগেই নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেন। চ্যানেলের নাম দেন ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’।

নিজেই জানিয়েছিলেন এই ইউটিউব চ্যানেলেই তিনি নিজের গলায় গাওয়া গান প্রকাশ করবেন। যেই কথা, সেই কাজ। ২২ সেপ্টেম্বর ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেল মিমির গাওয়া গান আনজানা।
গানের কথা লিখেছেন রাজীব দত্ত, সুর দিয়েছেন ডাব্বু। আর মিউজিক ভিডিওটিতে কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। ‘আনজানা’ গানের এই মিউজিক ভিডিওটি বিদেশে শ্যুট করেছেন মিমি।

সাংসদ ও অভিনেত্রী হিসেবে সবার মন জয় করে এবার নিজেকে গায়িকা হিসেবেও যে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন মিমি, তা আর বলার অপেক্ষা রাখে না।

পূজার আগে মুক্তি পাওয়া মিমির এ গানই এবার পূজামণ্ডপ মাতাবে- এমনটাই আশা মিমির ভক্তদের।

তবে এটিই প্রথম নয়, এর আগে ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটিও মিমি গেয়েছিলেন।

সূত্র: জিনিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019