সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বিশ্বকে এগিয়ে আসার আহ্বান মিসবাহর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে পাকিস্তানে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। দীর্ঘ ১০ বছর পর দেশটির মাটিতে হচ্ছে দ্বিপক্ষীয় সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলতে শুক্রবার করাচি জাতীয় স্টেডিয়ামে নামছেন স্বাগতিকরা। যেখানে তাদের প্রতিপক্ষ সেই শ্রীলংকা। বাংলাদেশ সময় এদিন বিকাল ৪টায় শুরু হবে দুদলের খেলা।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর হয় ভয়াবহ জঙ্গি হামলা। এর পরই নির্বাসনে যায় পাকিস্তানের ক্রিকেট। এবার এক দশক পর ঘরের মাঠে ফিরছে ক্রিকেট। এ ধারা যেন এখন থেকে অব্যাহত থাকে, এ জন্য বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন পাক কোচ মিসবাহ-উল হক।

তিনি বলেন, পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য বিশ্বের সহযোগিতা প্রয়োজন। যাতে আমরা এখানে নিয়মিত সিরিজ খেলতে পারি। আর এ ভূমিতে ক্রিকেট যেন আক্রান্ত না হয়, সে জন্য সবার সমর্থন চাই।

মিসবাহ বলেন, বিশ্ব ক্রিকেটের আরও দায়িত্বশীল হওয়া উচিত। শুধু পাকিস্তানের জন্য নয়, অন্যান্য দেশের স্বার্থও দেখা দরকার। যাতে ক্রিকেট কোনোভাবেই আক্রান্ত না হয়।

নতুন এ কোচ বলেন, পাকিস্তান ক্রিকেটপাগল দেশ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বঞ্চিত করা আমাদের প্রতি অবিচার হবে। তাই আমি আশা করব, ক্রিকেটবিশ্ব আমাদের আরও সমর্থন দেবে এবং সহযোগিতা করবে। যাতে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দলও এখানে সফর করতে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বকে এগিয়ে আসার আহ্বান মিসবাহর

আপডেট সময় : ০৬:৫৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯