সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত, গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ২১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : বিরোধীয় জমিতে বসত ঘরের দখল নেয়ার সময় পটুয়াখালীর কলাপাড়ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক আব্বাস খলিফা (২৭)। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ৭ জন। তাদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ভোর ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে এঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষের ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, সলিমপুর গ্রামের জোনাব আলীর সাথে তার ভাইয়ের ছেলে শামিম খলিফা সাথে জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছিল।

জোনাব আলীর ছেলে কৃষক আব্বাস খলিফার দখলে থাকা জমি চাচাতো ভাই শামিম খলিফা দেশীয় অস্ত্র শস্ত্রসহ তার লোকজন নিয়ে দখল নিতে যায়। এসময় আব্বাস বাধা দিলে প্রতিপক্ষ তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর আহত করে। স্বজনরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করে।

এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়। ঘটনার পর আব্বাসকে উদ্ধার করে উপজেলা হাসাপাতালে নেয়ার পথে সে মারা যায়। তাৎক্ষণিক আহতদের নাম জানাতে পারেননি ওসি। এ ঘটনায় শামিম গংদের সুমন মিয়া, বেল্লাল গাজী ও লাইজু বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:১০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯