সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

অনুসন্ধান চলছে, ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয়: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯ ৩৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবৈধ ক্যাসিনোবাণিজ্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে সিলেট সড়ক জোন অফিস ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ক্যাসিনোর টাকা কাদের কাদের কাছে গেছে, শুধু আওয়ামী লীগ নয়, অন্য দলেরও কেউ যদি এই ক্যাসিনোর ভাগ পেয়ে থাকে, অনুসন্ধান চলছে। ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে গঠন করা হবে বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের পরিচয়ে যারা অপকর্ম করছে, যারা দুর্নীতি করছে এবং যারা টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে- এ অপকর্মের জন্য যারা জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেসব লোকের বিরুদ্ধেই এ অভিযান পরিচালিত হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, পুলিশের হোক, প্রশাসনের হোক, অন্যান্য দলের হোক, আওয়ামী লীগের হোক- এখানে কাউকে ছাড় দেয়ার বিষয় নেই।

‘যারা অপকর্মের সঙ্গে জড়িত, তার বিরুদ্ধেই প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন- কাউকে ছাড় দেয়া যাবে না। প্রত্যেকের বিরুদ্ধেই অ্যাকশন নেয়ার ব্যাপারে সমানভাবে দেখতে হবে।’

এ সময় সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনুসন্ধান চলছে, ক্যাসিনোর সঙ্গে জড়িত কাউকেই ছাড় নয়: কাদের

আপডেট সময় : ০৬:৫৬:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯